নেপাল থেকে জামালদের নিরাপদে দেশে ফেরাতে চেষ্টা চালাচ্ছে সরকার

Bd football team 768x432
৯৪

নেপালে অবস্থানরত বাংলাদেশ ফুটবল দলকে নিরাপদে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশটিতে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে জামাল ভূঁইয়াদের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের ঘরে ফেরার কথা ছিল। তবে কাঠমান্ডুর পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। তাই বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলে অবস্থান করছেন। খবর বাসসের।

প্রধান উপদেষ্টার দফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালের বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।