তিন বছরে ২ হাজার ৯৪৪ কেজি স্বর্ণ আটক !

৪১

গত তিন বছরে দেশের বিমানবন্দরগুলোতে দুই হাজার ৯৪৪ কেজি স্বর্ণ আটক হয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদে প্রশ্নোত্তরে গতকাল শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪) এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
তিনি জানান, বিমানবন্দর, কাস্টমস হাউজ, কাস্টমস স্টেশনসংশ্লিষ্ট সব প্রতিনিধির উপস্থিতিতে আটককৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা গণনাপূর্বক পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়।
অর্থমন্ত্রী বলেন, গত তিন বছরের (২০১৩, ২০১৪ ও ২০১৫ সাল) মোট দুই হাজার ৯৪৪ কেজি স্বর্ণ আটক করা হয়। ২০১৩ সালে ৬২০, ২০১৪ সালে এক হাজার ৫৩৯ ও ২০১৫ সালে ৭৮৪
কেজি স্বর্ণ আটক হয়েছে।
স্বর্ণ ও মুদ্রা চোরাচাgold2লান রোধে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সব কাস্টমস কর্তৃপ কর্তৃক তদারকি বৃদ্ধি করা হয়েছে। আকস্মিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সময়ে স্বর্ণ ও মুদ্রা চোরাচালান বহুলাংশে কমছে।
পদ্মা সেতুতে ভারত-জাপানের ১ হাজার ৬৬৫ কোটি টাকা
পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও এক হাজার ৬৬৫ কোটি টাকা জাপান ও ভারতের জোগান থাকছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জেবুন্নেছা আফরোজের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল হতে জোগান দেয়া হচ্ছে।
অবশিষ্ট অর্থের মধ্যে জাপানি ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) ৩০০ কোটি টাকা এবং ভারত সরকারের অনুদান এক হাজার ৩৬৫ কোটি টাকার জোগান দেয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ওটিসি থেকে ৬৬ কোম্পানিকে মূল মার্কেটে ফেরাতে সরকার কাজ করছে
শেয়ারহোল্ডারদের সুবিধার্থে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ৬৬টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহাম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
তিনি জানান, ইতোমধ্যে ১২টি কোম্পানি প্রয়োজনীয় শর্তাদি পরিপালন করে আবেদন করায় সরকার ওটিসি মার্কেট থেকে তাদের মূল মার্কেটে ফিরিয়ে এনেছে।
ওটিসি মার্কেটে থাকা ৬৬টি কোম্পানি প্রয়োজনীয় শর্তাদি পরিপালন করে মূল মার্কেটে ফিরে আসার আবেদন করলে সরকার এ বিষয়ে যথাযথ পদপে গ্রহণ করবে বলে সংসদকে জানান আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ওটিসি মার্কেটের কোম্পানির মূল মার্কেটে আসা নির্ভর করে কোম্পানির আর্থিক স্বচ্ছতা এবং সিকিউরিটিজ আইন পরিপালন তথা নির্দিষ্ট সময়ে এজিএম সম্পন্ন ও লভ্যাংশ প্রদান করার ওপর।