মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার বলিউড অভিনেত্রী

1756729735 1769f896fc039b7d523f7b1f3c99ef19
৩০

বলিউড অভিনেত্রী সুমনা চক্রবর্তী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হামলার শিকার হয়েছেন। নিজের গাড়িতে করে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে এবং আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত শেয়ার করে নিজের উদ্বেগও প্রকাশ করেন এই বাঙালি অভিনেত্রী।

সুমনা জানান, তিনি কোলাবা থেকে ফোর্ট যাওয়ার পথে ট্র্যাফিক জ্যামে আটকে পড়েন। সেই সময় কয়েকজন বিক্ষোভকারী তার গাড়ির ওপর উঠে ড্রাম বাজাতে শুরু করে এবং তাকিয়ে হাসতে থাকে। এরপর আরও কয়েকজন তার গাড়ির জানালার কাছে এসে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে থাকে। এই ঘটনা পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ঘটেছে বলেও জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। তার ভাষায়, “পুলিশের লোকজন দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু করেনি। আমরা প্রকাশ্য দিবালোকে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পুরো রাস্তাজুড়ে মানুষ বসেছিল, কেউ স্নান করছে, কেউ খাচ্ছে যার ফলে রাস্তাজুড়ে ময়লা ছড়িয়ে ছিল।”

তিনি আরও বলেন, “প্রতিবাদের নামে যদি এই ধরনের আচরণ চলতে থাকে, তবে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।”