সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ

১২৭

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দিন আহমেদকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তাকে পদোন্নতির পর আগের কর্মস্থলে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।