ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন, সাবেক মন্ত্রী ফরহাদ ও জিয়াউল আহসান

7151184986aed9f8f418938930271d37
২০

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ (২৪ আগস্ট)।

রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে গুমের মামলায় হাজির হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং অন্য এক মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এদিন সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে এ মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ গত বুধবার দুই চিকিৎসক, একজন নার্সসহ চারজন সাক্ষ্য দেন। তারা আদালতকে জানান, জুলাই-আগস্টে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল।

সাক্ষ্যদাতারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচারের দাবি জানিয়েছেন।