ছাত্রদলের ‘পদবঞ্চিতদের’ বিক্ষোভ, বিএনপি কার্যালয়ে আগুন

৫২
ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘পদবঞ্চিতরা’ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।সোমবার বিকেল ৫টার দিকে ছাত্রদলের পদবঞ্চিত ও অবমূল্যায়িত শতাধিক নেতাকর্মী বিক্ষোভের এক পর্যায়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ের ৩টার পরে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
এক পর্যায়ে তারা বিএনপি কার্যালয়ের সামনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ভাংচুর শুরু করে।এরপর কার্যালয়ের সামনে রাখা তিনটি মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।
পরে ভবনের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকেও ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। প্রায় আধাঘণ্টা এ ভাংচুর চলে।পুলিশ জানিয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কাউকে আটকও​ করা হয়নি।এর আগে রোববার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন ছাত্রদলের পদবঞ্চিতরা।