মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে : মাহফুজ আলম

1753197492
২৭

শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে তদন্ত কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে।

ইতোমধ্যে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (আজ দুপুর ১২টা) ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন।

গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।