মাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

F16a298552e443cc6430458855eb37e92ccd4532afefb648
১৭

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে তারা দু’জন ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়, যা এখনো চলছে। এখন স্কুলের ভেতরেই অবস্থান করছেন তারা।

উপদেষ্টাদের ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।

এর আগে ছয় দফা দাবিতে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা একশো’র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দেওয়ার দাবি করেন তারা।

এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করা হয়েছে দাবি করে এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।