বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : একজনের লাশ উদ্ধার

1753089390 4d2cb2351f44fdfec7d5d2fb5b8e7193
২৯

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমান বিধ্বস্তে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে।

এর আগে, এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।