আমিরকে বলা হয়েছিল, ‘তুমি যা চাইবে, আমরা তা দেব’

1751262211 a264fe98d8e1bd83015f3eb2d0c27250
৩৫

বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে আলোচনা বরাবরই তুমুল। নব্বইয়ের দশকে অনেক তারকাকেই এই অন্ধকার জগৎ হাতছানি দিয়েছিল। সেই সময় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও একবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, “সম্ভবত দুবাইয়ের কোনো জায়গার একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কয়েকজন লোক আমার সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানায়। আমি তখনই স্পষ্ট জানিয়ে দিই, আপনারা যদি জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, নইলে আমি স্বেচ্ছায় যাব না।”

তিনি আরও বলেন, তার রাজি না হওয়ার পরও বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়। মোটা অঙ্কের টাকার অফার দেওয়া হয়, এমনকি বলা হয়— ‘তুমি যা চাইবে, আমরা তা দিতে পারব, যেকোনো কাজ পাইয়ে দিতে পারব।’ কিন্তু আমির খান সেই প্রস্তাবও সাফ প্রত্যাখ্যান করেন।

আমির খানের কথায়, “আপনারা এক মাস ধরে আমাকে বলে চলেছেন, আর আমি প্রথম দিন থেকেই বলছি— আমি যাব না। আপনারা শক্তিশালী, আপনি চাইলে আমাকে মারতেও পারেন, হাত-পা বেঁধে নিতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না।”

বলিউডে যখন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নানা বিতর্ক চলছিল, তখন আমির খানের এমন স্পষ্ট অবস্থান এবং দৃঢ়তা ভক্তদের মাঝে প্রশংসিত হচ্ছে।