রবিবার পরীক্ষায় অংশ নেবেন সেই আনিসা

Anisha exam news 2506281544
৫০

মায়ের অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা। আগামীকাল রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেবেন তিনি।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছিল। চেয়ারম্যান তাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দিয়েছেন।

এদিকে, আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন অধ্যক্ষ।

আনিসার মা জানান, তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছে। তার মেয়ে আগামীকাল (রবিবার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। আনিসা প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন।