তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে বিসিবির আপিল

৩৬
BCB-presideny

ব্রিফিং করছেন নাজমুল হাসান পাপন_ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় বেঙ্গালুরুতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিন আহমেদকে চায়। এ জন্য গত দুদিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানা যায়। তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থাটির প্রধান আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ।

 

তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে আজ রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে আপিলের সিদ্ধান্ত গ্রহন করা হয়।