সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশীয় উপমন্ত্রীর

1748980265 daf92721ef6c1486b47ed3584caec5ae
৩০

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আরমানাথা ক্রিস্টিওয়ান ঢাকা সেনাসদরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তাঁরা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন।