৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

Img 20250510 211335
৩৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম অডিট রিপোর্টগুলো হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) হলেন বাংলাদেশের সর্বোচ্চ অডিট কর্তৃপক্ষ, যিনি সরকারি ব্যয় ও হিসাবের নিরীক্ষার দায়িত্বে থাকেন। তিনি একটি সাংবিধানিক পদে নিযুক্ত হন এবং তার কাজের প্রধান লক্ষ্য হলো সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।