ইতালি গেলেন বিমান বাহিনী প্রধান

1746668632 a5c73f3c53b33e1aff5179a9167892ed
৪৯

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার (০৭ মে) ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানায়।

এতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ৮ মে থেকে ১৪ মে ইতালি সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেট্টি’র আমন্ত্রণে আগামীকাল ৮মে-৯ মে পর্যন্ত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫- এ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়া হাসান মাহমুদ খাঁন ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ১৬ মে দেশে প্রত্যাবর্তন করবেন।