মনোনয়ন না দিলে দাঙ্গা হবে : ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

৪১
12

ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা বহুল আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাইমারিতে জেতার পরও দল মনোনয়ন না দিলে দাঙ্গা হবে।

 

বুধবার পাঁচ রাজ্যের প্রাইমারিতে তিনটিতে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এর ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে সুনির্দিষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন ট্রাম্প। মনোনয়ন পাওয়ার জন্য ১ হাজার ২৩৭ জন প্রতিনিধির সমর্থন লাগবে। ট্রাম্প এরইমধ্যে ৬৪৬ জনের সমর্থন অর্জন করতে পেরেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ অনেক পেছনে পড়ে আছে।

 

কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান শিবিরের শীর্ষ নেতৃত্বে অনাস্থা বাড়ছে। তার বিতর্কিত বক্তব্য এ জন্য দায়ী। এখন বিষয় হলো- মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেলেই যে কথা শেষ তা নয়। দলীয় নীতিনির্ধারকরা জাতীয় কনভেশনে তার বিরুদ্ধে আনাস্থা দেখাতে পারেন বলে গুঞ্জন চলছে। কিন্তু ট্রাম্প হুঁশিয়ার করে দিয়েছেন, প্রাইমারিতে জেতার পরও মনোনয়ন না পেলে দাঙ্গা বেঁধে যাবে।

 

নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের একজন। অর্থনীতিতে তো অবশ্যই রাজনীতেও তিনি এখন ফ্যাক্টর।