ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

Web image 20250428 170318476
২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালাত সূত্রে জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধ ছিলেন। তার প্রমাণ হিসেবে অভিনেতার ফেসবুকের ‘লাল’ রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকার পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা।

এদিকে,  সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ মামলাগুলো বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা তা ক্ষতিয়ে দেখা উচিত। বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় নাই। যে যার মতো করে মামলা করতে পারে।

উপদেষ্টা যোগ করেন, এখানে অনেক হয়রানিমূলক, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখলের জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত পরিতাপের বিষয়। মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার প্রচেষ্টা করছি। এখন এতো মামলা হচ্ছে, এতে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইরেশ জাকেরসহ কিছু কিছু মামলা হয়েছে। আমি আপনাদের অনুরোধ করবো যারা মামলা করেছে তাদের খুঁজে বের করে সবার সামনে উন্মোচন করেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সারাক্ষণ চিন্তা করছি। প্রয়োজনের আইনগত পরিবর্তন আনতে হলে চেষ্টা করবো।

আদালাত সূত্রে জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেতাকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন।