ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম

1745481780 e9518ab9e4a01e1df7748b3286d1d6c8
৫৩

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠাতব্য দুটি আলাদা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশে আজ সকালে তুরস্ক গমন করেন।

আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।