রোহিতের ছবিতে যীশু?

1745212005 06cd5e3838ead4966a2e878df1713086
২৫

বাংলা নববর্ষের দিনই ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত দিয়েছিলেন সুখবর। বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন এ অভিনেতা। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’।

সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যীশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও। এবার আরও একটি সুখবর দিলেন তিনি। ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে জুড়ে গেল যীশু সেনগুপ্তের নাম।

অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তার নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’।

এই ছবি দেখেই নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যীশুকে! পরিচালক নিজেই জল্পনা উসকে দিলেও এ বিষয়ে খোলসা করেননি কিছুই। এদিকে এই বিষয়ে এখনও ‍কিছু বলেননি যীশু।

প্রসঙ্গত, যীশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন প্রোজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যীশু ইদানীং টলিউডের পাশাপাশি নিজের অভিনয় দিয়ে বলিউডেরও নজর কেড়েছেন। সেই সঙ্গে প্রশংসা অর্জন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও।