আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা

1744928571 63f9d0e95ffd8402c1f683365df54734
৫২

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন দেওয়াকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এ ধরনের জঘন্য, নিকৃষ্ট ও স্বার্থান্বেষী রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা উল্লেখ করেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ও কুখ্যাত ছাত্রলীগের কিছু সন্ত্রাসী কর্মী ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর প্রতি সমর্থনের নামে পোস্ট, বিবৃতি ও প্রচারণা চালাচ্ছে। আমরা অত্যন্ত স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এই সমস্ত জঘন্য, নিকৃষ্ট, স্বার্থান্বেষী ও রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই এবং আমরা তাদের তথাকথিত সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।