সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

1743074730 86eae0426439cf4f27e43565f2796717

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সবার জন্য উন্মুক্ত।

জামাতে আগ্রহী মুসল্লিদের অংশ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।