সুপার টেনে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

৩১
54

টি-টোয়েনটি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের বাধা নির্বিঘ্নেই পেরিয়েছে বাংলাদেশ।

 

বেরসিক বৃষ্টি ছাড়া আর কেউ-ই বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা সৃষ্টি করতে পারেনি। রোববার বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানকে ৫৪ রানে হারিয়ে সুপার টেনে উঠেছে।

 

সুপার টেনে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত সুপার টেনের চারটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতা ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ম্যাচ চারটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা ও রাত আটটায় হবে ম্যাচগুলো।

 

চলুন জেনে নিই সুপার টেনে বাংলাদেশের ম্যাচের সময়সূচি।

 

তারিখ              মুখোমুখি                           সময়                 ভেন্যু
১৬ মার্চ        বাংলাদেশ-পাকিস্তান           বিকেল ৩.৩০টা        কলকাতা
২১ মার্চ        বাংলাদেশ-অস্ট্রেলিয়া         রাত ৮টা                 বেঙ্গালুরু
২৩ মার্চ        বাংলাদেশ-ভারত              রাত ৮টা                 বেঙ্গালুরু
২৬ মার্চ        বাংলাদেশ-নিউজিল্যান্ড      বিকেল ৩.৩০টা        কলকাতা।