ট্রাইব্যুনালে তোলা হলো সাবেক মেয়র আতিকসহ ১০ আসামিকে

2d83e44217e8085f1231abc7336472aaa7e7b45109ef712357190debb415970a.0
৪৬

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। একই অভিযোগে অন্য আসামিদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এদের মধ্যে আছেন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল ও ওমর আলী।