সাবেক এমপি মালেক গ্রেপ্তার

5 1741232103
৪২

ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।

গতকাল বুধবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, ‘আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।’

এমএ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য।

উল্লেখ্য, এমএ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের সাবেক চেয়ারম্যান ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন তিনি।