জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৭৪ জনকে দেওয়া হলো স্মার্টকার্ড

1739940487 Db3a17f7bcac837ecc1fe2bc630a5473
২৪

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের এই স্মার্টকার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর। এসময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।