স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

1739262700 7c5d00cdbedb5e0c756e79d098d01a8d
৪৬

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়, গত সোমবার দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছে।

শুধু তাই নয় লায়লা খানের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই তাদের বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।