সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই: মাহফুজ আলম

Mahfuz
৩৩

সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টে তিনি লিখেছেন, থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।

Ss

উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।

তিনি মনে করেন, এটা একটি দীর্ঘমেয়াদী লড়াই। তিনি বলেন, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো।

মাহফুজ আলম বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের ওপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।