সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরপুত্র সাফায়েত গ্রেপ্তার

Safayet 20250205144254
১১১

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে আরও দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান খিলগাঁও থানার ওসি।