দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

Titumir 1024x576
৩০

দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তবে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) কোনো অবরোধ কর্মসূচি রাখেননি তারা।

টানা তৃতীয় দিনের মতো অনশন করতে গিয়ে ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিন শিক্ষার্থী। তারা বলছেন, ছাত্রদের দাবি নিয়ে বর্তমান প্রশাসন খেলা শুরু করেছে। আমরণ অনশনে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এছাড়াও তাদের ওপর অন্যায় ও অত্যাচার হলে দেশের ছাত্র সমাজ আবারও গর্জে উঠবে বলেও দাবি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা এ আন্দোলন করছে।