ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, এসআই চঞ্চল গ্রেফতার

1737912664 799bad5a3b514f096e69bbc4a7896cd9
৩২

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

তিনি বলেন, রবিববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এ সময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়।