দশম গ্রেডের দাবি নিয়ে যমুনায় যাচ্ছেন ১০ শিক্ষক

Img 20250124 185016
৩৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এর আগে, এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।

এ সময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।