নিজ বাড়ি থেকে মার্কিন অভিনেতার মরদেহ উদ্ধার

1737608586 Fc532410bcbd7cef70b1eeaadf0f4707
৩০

মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেন দ্য ভার্জিন’ এর অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিন আর নেই। গত ১৬ জানুয়ারি অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৩৯ বছর।

ডেডলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, আত্মহত্যা করেছেন ফ্রান্সিসকো। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, তা নিয়ে কিছুই জানানো হয়নি।

ফ্রান্সিসকো অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডেজ অব আওয়ার লাইভস’-এ দারিও হার্নান্দেজ চরিত্র এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মাতেও চরিত্র। এছাড়া, তিনি সিডব্লিউ এর জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় দর্শককে মুগ্ধ করেন।

২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন তিনি। স্টিভেন সোডারবার্গ পরিচালিত সেই সিনেমার মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে দেখা গেছে তাকে।