চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

1724232653 C9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5
৩৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বারিধারার চীনা দূতাবাসে এ বৈঠক শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।

বিএনপির দলীয় সূত্র ও মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছে।

তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।