বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Birgonj 2412060442
২৯

দীনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।’’