৩২ বছরে মারা গেলেন কোরীয় অভিনেতা পার্ক

1733224297 708d0c08443d650c7b5ed92feaefa46f
২০

মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন কোরীয় তারকা অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর  চীনে ভ্রমণকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাঁকে দেখতে আসবেন।’

আগামীকাল বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য হবে।

২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। পরবর্তী সময়ে ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পার্ক। তাঁর সর্বশেষ কাজ ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’।