আদালতের সমন, আত্মসমর্পণ করেছেন সেই তাপসী

Image 301897 1732762688
৩০

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন জারির পর সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিছুক্ষণের মধ্যে তার জামিনের বিষয়ে শুনানি হবে।

এর আগে, গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদসহ অন্য শহিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।