রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি ময়নুল ইসলাম

1732675776 9c16f1f7d678745f28cd19acaef26abf
২৫

সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন ময়নুলকে কোনও দেশে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গত ২০ নভেম্বর মায়নুল ইসলামকে পুলিশের আইজি থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে নতুন পুলিশের মহাপরিদর্শক হিসবে নিয়োগ পান অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৬ আগস্ট নতুন আইজিপি নিয়োগ পান ময়নুল ইসলাম। ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ময়নুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।