সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

1732199326 46e775d91d447a9a407827fac8d4afa8
৫০

আগামী সোমবার (২৫ নভেম্বর) চারদিনের সফরে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমেদ খান।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

মুখপাত্র জানান, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

তৌফিক হাসান বলেন, আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত উইটনেম প্রোটেকশান প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।