‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ খ্যাত উমা দাশগুপ্ত আর নেই

162008 Bangladesh Pratidin Path
১৬৩

‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ খ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত আর নেই।

সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে অভিনেতা চিরঞ্জিত বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর। ’ চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।

মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন উমা। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে ছিলেন ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি।

পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।