ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট

Image 371196
৩২

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে চার বছর পর হোয়াইট হাউজে প্রত্যাবর্তন করছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সবশেষ ফলাফল অনুযায়ী: মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭৬টি ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৯টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন, তার থেকেও ৬টি ভোটে এগিয়ে ট্রাম্প।