তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব ফারজানা

Img 20241024 005146
৪৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে মাহবুবা ফারজানাকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে ছিলেন মাহবুবা ফারজানা।

এদিকে, গত ১২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল।

এদিকে আরেকটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।