৩৬৫ দিনই মানুষ নিরাপদে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News 1728547579467
৩৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্ব সরকারের। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে। এই সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছে। পূজার জন্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের।’

এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ধর্মীয় কারণে কারও ওপর অত্যাচার-নির্যাতন হলে শাস্তি নিশ্চিত করা হবে বলে।’