সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেফতার

Mp Muhib 1024x576
৩৪

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক এই এমপির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা দায়ের হয়। মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

গ্রেফতারকৃত মহিবুর রহমান মানিককে ঢাকার ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।