আনিসুল-পলক ৩ ও মামুন আরও ২ মামলায় গ্রেপ্তার

Image 291724 1726632485
১৩৪

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া একই থানার আরও দুই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত তাদেরকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, এদিন সকাল ৮টার পর তাদের আদালতে হাজির করা হয়। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।