আজ সারাদিন টিএসসিতে চলবে গণত্রাণ কার্যক্রম

Fund Raising 1024x576
৪৪

বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

টিএসসি থেকে বৃহস্পতিবার রাতেই ফেনীর উদ্দেশে রওনা হয়েছে ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশেও ছেড়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্রাক।

এদিকে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে ফান্ড রেইজিংয়ের জন্য মোবাইল ব্যাংকিং নম্বর দিয়েছেন। বিকাশ (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯, নগদ (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯ ও রকেট (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯৭। পোস্টে তিনি এগুলো ফান্ড রাইজিংয়ের একমাত্র মোবাইল ব্যাংকিং নম্বর বলেও উল্লেখ করেন।

অপরদিকে, বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে সারাদেশে রেসকিউ ও ত্রাণ বিতরণ চালু করতে একটি পাবলিক ফান্ড রেইজিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার।

ফান্ড রেইজিং একাউন্ট ডিটেইলঃ
Mohammad Anisur Rahman
20503100200291004

Badda Branch, Dhaka
Islami Bank Bangladesh
Swift code: IBBLBDDH
Routing Number: 125260341