এনবিআর চেয়ারম্যানসহ ১১ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

1723690031 A9eef94cacb2e4ef2297957347a11bc7
৪৫

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১১ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ বাতিল করা হয়।

এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব (এসডিজি) মো. আখতার হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম মিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোকাম্মেল হোসেন।

এ ছাড়া বিডার নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম আমিন উল্লাহ নূরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের চুক্তি বাতিল করা হয়েছে।