জাতীয় স্মৃতিসৌধে ড. ইউনূস

Yunus 1024x576
৮২

জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে তেজগাঁও থেকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যান তিনি।

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা। তবে আবহাওয়া খারাপ থাকলে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ঢাকা মেডিক্যাল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস।

ভাষণ দেয়ার পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে বঙ্গভবন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।