কারফিউ শেষ হচ্ছে মঙ্গলবার ভোর ৬টায়

Image 361309
১৯২

আজ সোমবার রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশে কারফিউ বলবৎ থাকবে।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।