চট্টগ্রাম চেম্বারের নতুন পরিচালক তরফদার রুহুল আমিন

৩৭

ফাইল ছবিঃ সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন।

চট্টগ্রাম প্রতিনিধিঃ  শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) পরিচালক হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সোমবার (০৭ মে) সিসিসিআই’র টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তাকে পরিচালক নির্বাচিত করা হয়। সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম  বলেন, তরফদার মো. রুহুল আমিনকে সিসিসিআইর বোর্ড সভায় টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে পরিচালক নির্বাচিত করা হয়েছে। আমরা আশাকরি, তার মেধা, শ্রম ও আন্তরিকতায় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রতিক্রিয়া জানতে চাইলে তরফদার মো. রুহুল আমিন জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। শতবর্ষী বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, পথ প্রদর্শক। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, যা দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ পরিবাহিত হয়।

‘ঐতিহ্যবাহী এ চেম্বারের পরিচালক হিসেবে আমি এ জনপদে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। একই সঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবো।’