গুজরাটে ধসে পড়লো ৬তলা ভবন, নিহত বেড়ে ৭

Gujrat 1024x576
২৩৯

ভারতের গুজরাটের সুরাটের একটি গ্রামে ছয়তলা ভবন ধসে পড়ে একজন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকালে ভবনটি ধসে পড়ার সময় পাঁচটি পরিবার ভেতরে ছিল। এর ফলে বেশ কয়েকজন কংক্রিটের ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভবনটিতে ৩০টি অ্যাপার্টমেন্ট ছিল। উদ্ধারকাজে সহায়তার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে ডাকা হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকেপড়াদের খোঁজে তল্লাশি শুরু করে। ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারী কর্মকর্তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে এর নিচে প্রাণের সন্ধান করছেন। সন্ধ্যার দিকে তারা একটি লাশ বের করে।